ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র চেষ্টায় ড্রাইভারকে উদ্ধার

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফাইটারদের একটানা ৩ ঘন্টা প্রাণান্তকর প্রচেষ্টায় রক্ষা পেলেন ট্রাকের নিচে আংশিক চাপা পড়া ড্রাইভার ফিরোজ আলি।

৩০ টনের ট্রাক (ঢাকা মেট্রো ১১-৩৪১৯) ৬০০ ব্যাগ সিমেন্ট নিয়ে গাইবান্ধা সদরের উপকন্ঠ হরিনাবাড়িতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় ফিরোজ আলি নামের জনৈক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে।বৃহস্পতিবার ভোর ৫:৩০ মিমিটে সংবাদ পেয়ে ফায়ার ফাইটাররা ৫:৫৫ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ তিনঘন্টা যত্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে ফিরোজ আলিকে জীবিত উদ্ধার করে তাদের এম্বুলেন্স করে গাইবান্ধা সদর হাসপালে সুচিকিৎসার জন্য হস্তান্তর করে।গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

লেখক