ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রাজবাড়ীঃ

রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকালে ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এ নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়
আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টায় রাজবাড়ী আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এরপর একটি শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মাৎ জাকিয়া পারভীন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাজনীন রেহেনা। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌধুরী মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সরকারি কৌঁশলী (পিপি) উজির আলী শেখ, রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমূখ।

লেখক