ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে যুবলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি পালিত

রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও কেন্দ্রীয় যুবলী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ধান কাটা কর্মসূচি
পালিত হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জমান মিয়া সোহেল, যুবলীগের পদপ্রত্যাশী সেলিম রেজা, মঈনুল হাসান,
কামরুল ইসলামসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় কৃষক মাসুম আলী শিকদারের ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল বলেন, অসহায় কৃষক, য‌ারা শ্রমিক পাচ্ছে না। টাকার অভাবে ধান কাটতে পারছে না।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং মান‌বিক যুবলীগের সভাপ‌তি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদ‌ক মাঈনুল হক খান নিখিলের নি‌র্দেশনায় গরীব কৃষক‌দের ধান কেটে
বাড়িতে পৌঁ‌ছে দেবার কাজ শুরু করেছেন যুবলীগ। ধান মাঠে থাকা পর্যন্ত তাদের এ কার্যক্রম অব‌্যাহত থাকবে। অসহায় এক কৃষকের ৩০ শতাংশ জ‌মির ধান কেটে বাড়িতে পৌঁ‌ছে দিয়েছে । জেলা পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হবে।

লেখক