ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ছাত্রলীগের নেতাকে গুলি করে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ (৩২) নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে বরাট ইউনিয়নবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে উড়াকান্দা ফুটবল মাঠের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিহতের চাচা ফরিদ উদ্দিন শেখ। এতে বক্তব্য দেন নিহত শেখ সুমন সবুজের বাবা শামসুল আলম শেখ, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশাদ উদ্দিন সরদার, জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বক্কার খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুজ্জামান রাজা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দিনেশ চন্দ্র প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ করে। এসময় সবুজ হত্যাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল শেষে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

লেখক