ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন পাংশার মোহাম্মদ মাসুদুর রহমান

রাজবাড়ী
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার
দুপুরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেষ্ট ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পুলিশ লাইন ড্রিল সেডে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ
সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.
ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা উপস্থিত ছিলেন। এসময় জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র উদ্ধার, সচেতনতা বৃদ্ধি প্রভৃতি কাজের স্বীকৃতি স্বরূপ মার্চ-এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মাসুদুর রহমান ও উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামকে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পুরস্কার পেতে অবশ্যই ভাল লাগে। আর কষ্ট করার পর পুরস্কার পেলে
আরও ভালো লাগে। তখন কষ্ট আার কষ্ট মনে হয়না। মনে একটা প্রশান্তি আসে।

লেখক