ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নীলকুঠি এক্সপ্রেস আগামী ৪ জুন রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হতে যাচ্ছে

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

অবশেষে, নীলকুঠি এক্সপ্রেসের চলাচল শুরু হতে যাচ্ছে। যতদুর জানা গেছে সেমিবিরতীহীন এই ট্রেনটি নাম করন নীলকুঠি করা হয়েছে। আগামী ৪ জুন রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হতে যাচ্ছে এটা নিশ্চিত হওয়া গেছে।

গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে নীলকুঠি এক্সপ্রেসের উদ্ধোধন করবেন। চিলাহাটি প্রান্তে রেলমন্ত্রী সহ নীলফামারীর সকল সংসদ সদস্য, ডিসি এসপি, রেলের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

তবে ট্রেনটির সময় সূচি এখনও প্রকাশ করা হয়নি। কারন এর সাথে অনেক ট্রেনের সময় সূচির পরিবর্তন করা হচ্ছে। তবে নীলকুঠি এক্সপ্রেস সকালে চিলাহাটি ছেড়ে ডোমার-নীলফামারী-সৈয়দপুর – পার্ব্বতীপুর স্টপিজ দিয়ে সরাসরি ঢাকা যাবে। আবার রাতে ঢাকা থেকে ছেড়ে একইভাবে স্টপিজ দিয়ে ভোরে চিলাহাটি পৌছবে। সেই সাথে নীলসাগর এক্সপ্রেসেরও চলাচলের কিছুটা সময় পরিবর্তন হতে পারে।

লেখক