ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে গলায় কাপড় প্যাঁচানো অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা তাৎক্ষণিক সম্ভব হয়নি। শনিবার (১৭ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নদীর পাড়ে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। শনিবার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি।

লেখক