ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে কঠোর অবস্থানে সাদুল্লাপুর থানা পুলিশ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে গ্রামের বাড়িতে ফিরছেন কর্মজীবী বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

অনেকে ইতিমধ্যেই নিজ গ্রামে এসে ছুটছেন পছন্দের কোরবানির পশু কিনতে।

সকলের যাত্রা নিরাপদ করতে ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সাদুল্লাপুর থানা পুলিশ।

২৫ জুন রবিবার পুলিশ সুপার মো: কামাল হোসেন এর নির্দেশে এ উপলক্ষে থানা থেকে একটি টহল টিম বেড় হয়ে উপজেলার বনগ্রাম, দামোদরপুর, জামালপুর, ফরিদপুর, ভাতগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের ঝুকিপূর্ণ সড়কে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

টহল টিমের নেতৃত্ব দেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম।

এছাড়াও ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুল ইসলাম, এসআই শাহাদত হোসেন, এসআই আব্দুল গফ্ফার, এসআই নুরুজ্জামান, এসআই ইসলাম মল্লিক, এসআই কনক রঞ্জন বর্মন, এসআই তাহসিনুর রহমান, এসআই সাইবুদ্দিন, এএসআই মিলন মিয়া, এএসআই আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এই ঈদে ঘরমূখী মানুষের যাত্রা নিরাপদ করতে এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ রোধ করাই লক্ষে এই টহলের মূল লক্ষ্য।

উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

লেখক