ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী সড়ক দূর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

রাজবাড়ী ঃ

রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরে মাইক্রোবাস – মোটরসাইকেল সংঘর্ষে সজিব শেখ (২২) নামে একজন নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে।

নিহত সজিবের চাচাতো ভাই শহিদুল শেখ (১৮) দূর্ঘটনায় আহত হয়েছে। সড়ক দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আজহা দুপুর ২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যানপুর এলাকায়।

নিহতের চাচা দুলেমান শেখ জানিয়েছেন, নিহত সজিব সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের লোকমান শেখের ছেলে। নৌবাহিনীতে নাবিক হিসেবে চাকুরী পাওয়ার পর ছয় মাসের প্রশিক্ষণ শেষে ১৫ দিন পূর্বে
ছুটিতে বাড়ী আসে। বৃহস্পতিবার দুপুরে সজিব তার চাচাতো ভাই শহিদুলকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার কল্যানপুর এলাকায় আসে। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব শেখ নিহত হয়। আহত শহিদুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রাজবাড়ী থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি ধরতে চেষ্টা করছি।

লেখক