ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

ফসলী জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জানুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকার ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ জরিমানা করেন। এ সময় প্রসিকিউটর স্বপ্রণোদিত, বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে ইট বাটায় বিক্রি করে করে আসছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ০১টি মামলায় ৫০,০০০/- জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি জানান, দীর্ঘদিন ধরে বেকু দিয়ে মাটি কেটে মাটি বিক্রয় আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয় এবং সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো মাটি কাটা না হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি আমাদের প্রতিনিধিকে জানান এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

লেখক