ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে টিকা প্রদান

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বিশ্বজলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টিকা প্রদানের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সকাল সাড়ে ১০টার দিকে এই টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস। এসময় জেলা ভেটেরিনারি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, ভেটেরিনারি সার্জন মো. শাকিল আহম্মেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ্বাসসহ দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, বিশ্বজলাতঙ্ক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী আজ প্রাণিসম্পদ দপ্তরে বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ জেলার উপজেলা পর্যায়ে প্রত্যেকটি দপ্তরে এই টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতালগুলোতে কিছু টিকা প্রদান করা হয়েছে। কিছুদিন জলাতঙ্ক বহনকারী প্রাণিকে বিনামূল্যে এই টিকা প্রদান করা যাবে। কেউ চাইলে তাদের প্রাণিকে এই টিকা প্রদান করতে পারেন। যতদিন দপ্তরগুলোতে এই টিকা মজুদ থাকবে ততদিন বিন্যামূল্যে এই টিকা প্রদান করা হবে। প্রাণিগুলোকে জলাতঙ্ক মুক্ত রাখতে এই টিকা প্রদান খুবই গুরুত্বপূর্ণ।

লেখক