ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে এক শিশুুর মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যান উল্টে চাপা পরে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টা নাগাদ উপজেলার জাতোপাড়া গ্রামে। নিহত শিশু ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে।

‎শিশু তাওহিদের চাচা জাহাঙ্গীর আলম জানান, জাতোপাড়া গ্রামে বালুপয়েন্ট এলাকা থেকে অটো চার্জার ভ্যান দিয়ে শ্রমীকরা বালু পরিবহন করছিলেন। এসময় চালক ভ্যান রেখে একটু অদুরে গেলে খেলার ছলে শিশু তাওহিদ ভ্যানে চরে পিকআপ টানলে ভ্যানটি সড়কের নিচে খাদে পরে যায়। এতে শিশু তাওহিদ ভ্যানের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লেখক