ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

রাজবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকার রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন রেললাইনে এ ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫)। তিনি উপজেলার জামালপুরের ডাঙাহাটি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় অমূল্য দেবনাথের ছেলে।

নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি দ্রুত ছুটে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা (জিআরপি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লেখক