ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক সমাবেশে ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী বাবুর সভাপতিত্বে হাফেজ সাংবাদিক মো.ফিরোজ আহমেদের সঞ্চারনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মোঃআকবর হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার আলহাজ্ব মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, মোঃ খুরশেদ আলম, মহিদুল ইসলাম,
সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক, এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১২ জনশিক্ষার্থীদের মাঝে পবিত্র  কোরআন মজিদ বিতরণ করা হয়।

লেখক