ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে ভুক্তভোগী দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের করা হয়।

সংবাদ সম্মেলনে আলমগীর শিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড়ার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে ও দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন খান মাসুম গত ২৭ সেপ্টেম্বর দোহার থানায় আলমগীর শিকদারসহ ১২ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে যে মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এতে তার স্ত্রীসহ তিনি আহত হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। উল্লেখ্য, মহসিন উদ্দিন খান মাসুম বর্তমানে যে বাড়িতে বসবাস করেন, সেটির ক্রয় ও পাওয়ারসূত্রে মালিক আমার ছোট ভাই আলমগীর শিকদার। জমি-সংক্রান্ত বিষয়ে কাগজপত্র নিয়ে মিমাংসার জন্য আলমগীর শিকদার গত ২৭ সেপ্টেম্বর তার বাড়িতে যান। কিন্তু মাসুমের পরিবারের লোকজন তা না মেনে আদালতে যেতে বলেন।

আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কৃষকদলের নেতা আনোয়ার হোসেন, দোহার থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোতালেব খান, বিএনপি নেতা হিরো শিকদার, দোহার প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

লেখক