ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে লোকোমোটিভ কারখানা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। বর্তমানে সি এল ডাব্লিউ-১ এর কার্যক্রম চলমান রয়েছে এবং একই আদলে সি এল ডাব্লিউ-২ নির্মিত হবে।
নতুন করে আরও একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মানের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা অনেকটাই এগিয়ে গেছে। সম্ভবত আগামী ২০২৭ সালে এই কারখানা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সেই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়নের কাজও করা হবে।
জানা গেছে, পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় আনুমানিক ২৫ একর জায়গার উপরে আরো একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মান করা হবে। কারখানাটি পূর্বের কারখানার আদলেই নির্মিত হবে। শুধু তাই নয় দু’টি কারখানাতেই একই ধরনের কাজ হবে।
অর্থাৎ লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ। সেই সঙ্গে আধুনিকায়ন করা হবে বিদ্যমান কারখানারও। কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নতুন করে নির্মিত হবে আধুনিক মানের বহুতল বিশিষ্ট বিল্ডিং। সব মিলিয়ে এ কাজে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২৯’শ কোটি টাকা।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ও ব্রড গেজ মিলে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬টি। এর মধ্যে প্রতি বছরে ৫১টি করে লোকোমোটিভ ওভার হোলিং করা প্রয়োজন। কিন্তু ওভার হোলিং করা হয় মাত্র ২১টি লোকোমোটিভের এবং তা করা হয় পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়।
নতুন কারখানাটি নির্মিত হলে ওভার হোলিং এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। শুধু তাই নয় সব কাজেরই পরিমাণ বেড়ে যাবে। নতুন কারখানায় ৬৬৬ জন সহ মোট ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারী কাজের সুযোগ পাবেন।
ঢাকা রেল ভবনে (রেলওয়ে মন্ত্রণালয়) কর্মরত বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মোঃ রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বার্তা:১০-কে পার্বতীপুরে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মানের বিষয়টি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান কারখানার আদলে নতুন করে আরও একটি কারখানা নির্মিত হতে যাচ্ছে দিনাজপুরের পার্বতীপুরে।

লেখক