ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে গাভী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ উপলক্ষে সুবিধাভোগীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও সাংবাদিক এজাজ আহম্মেদ, বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন জেলা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার।

এসময় সুবিধাভোগী পরিবারগুলোর মোট ৮ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

লেখক