ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ​নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব। তিনি টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একইসাথে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা কামনা করে প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

​জানা যায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য মাসব্যাপী এই টিকা কর্মসূচী চলবে।

​উক্ত কর্মসূচিতে অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রেজোয়ান আল মাহমুদ এবং মোছা. আফরোজা বানু প্রমুখ।

লেখক