ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ হারুনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজবাড়ী–২ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও রাজবাড়ী–১ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং সদস্য সচিব শাহিদুর রহমান সাহিনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় হারুন অর রশিদ হারুন বলেন, “আমরা সবাই বিএনপির মানুষ। দলের স্বার্থেই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার হয়ে কাজ করব। এই ঐক্যই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজবাড়ীর বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।”
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলীয় নেতারা।

লেখক