ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বতীপুর উপজেলায় আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অগ্নি নির্বাপক ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ অক্টোবর, সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলাচনা সভারও আয়োজন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকার, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির ও উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী রাসেল মন্টু প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।

লেখক