ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শিবগঞ্জের কিচকে ছাত্রদলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর-২০২৫) বিকাল তিনটায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।

বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।

প্রধান অতিথি সীমান্ত তাঁর বক্তব্যে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিন।

এ-সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মহসীন, সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,সিনিয়র সহ সভাপতি নুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান আফছার আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নেতা তারেক, কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, কিচক বন্দর যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, তাঁতি দলের সভাপতি এনামুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকির, ইউপি সদস্য সদস্য রমজান আলী, রায়হান মেম্বার।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি রাব্বি হাসান, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জোবায়ের রহমান, কিচক বন্দর ছাত্র দলের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক রব্বানী, সাংগঠনিক সম্পাদক বাসেদ, সিনিয়র সহসভাপতি ফারুক সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্র দলের সকল নেতাকর্মীরা।

লেখক