ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ তৌহিদ হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।

লেখক