ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে পানজোড়া ও পারোয়ান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় দুইটি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পানজোড়া এলাকার পেরাগোদি ও পারোয়ান এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পানজোড়া গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লাকে (৩৩) তিন লাখ ও বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খানকে (৪৪) পঞ্চাশ হাজার টাকা মোট দুইটি মামলায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিল।

লেখক