বিএম আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ
দক্ষিণ খুলনার কয়রা উপজেলার ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটাতে আবারও আসছে ঐতিহ্যবাহী শেখবাড়ি প্রিমিয়ার লিগ (SPL) মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টের নবম আসর।
২০১৬ সালে সূচনা হওয়া শেখবাড়ি প্রিমিয়ার লিগ অল্প সময়ের মধ্যেই কয়রার ক্রীড়া সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে নিয়েছে এই টুর্নামেন্ট। প্রতি বছরই স্থানীয় তরুণদের অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রতিভা, দর্শকদের আগ্রহ আর আয়োজকদের নিষ্ঠায় এই লিগ রূপ নিয়েছে এক ঐতিহ্যে।
ইতোমধ্যে কয়রার বিভিন্ন প্রান্তে—চায়ের দোকান, মোড় ও পাড়ার মাঠে—শুরু হয়ে গেছে সেই পরিচিত আলোচনা: “কবে থেকে শুরু হচ্ছে (SPL)এর নবম আসরʼʼ “কে জিতবে এবারের SPL?”। ক্রিকেটপ্রেমী দর্শক, খেলোয়াড় এবং টিম ম্যানেজারদের মধ্যে এখন উৎসবের আমেজ।
খেলোয়াড় ও ম্যানেজারদের প্রস্তুতি তুঙ্গে আসন্ন আসরকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মাঠে গরম হচ্ছে ব্যাট-বলের লড়াইয়ের অনুশীলন। টিম ম্যানেজাররা ব্যস্ত নতুন কৌশল ও খেলোয়াড় গঠনে এবং ফোকাস দিচ্ছে মাঠের অনুশীলনে। তরুণ ক্রিকেটারদের চোখে মুখে এখন একটাই স্বপ্ন—“এসপিএল চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা।”
আয়োজক কমিটির পরিকল্পনা ও ঘোষণা-SPL আয়োজক কমিটি জানিয়েছে, নবম আসরকে স্মরণীয় করে রাখতে তারা প্রস্তুত করছেন আরও জাঁকজমকপূর্ণ আয়োজন। কমিটির সদস্যদের ভাষায়—
> “বিগত আট আসরের অভিজ্ঞতার আলোকে এবারের আসর হবে সবচেয়ে চমকপ্রদ ও উপভোগ্য। দর্শক ও খেলোয়াড়দের জন্য থাকবে নানা নতুনত্ব, চমক ও রোমাঞ্চ।”
খেলার স্থান: বিগত বছরের ন্যায় এবারের টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে
২নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রসঙ্গ, কয়রা, খুলনা —যেখানে অতীতের মতো এবারও জমে উঠবে ব্যাট-বলের উৎসব।
SPL এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ ইতিহাস এক নজরে: ২০১৬ সাল ১ম আসর: চ্যাম্পিয়ন- হাফিজ ভাই কিংস (টিম ম্যানেজার: হাফিজুর রহমান), রানার্সআপ- ভাই ভাই ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: ডাঃ মনিরুজ্জামান)।
২০১৭ সাল ২য় আসর: চ্যাম্পিয়ন- কয়রা ভাই কিংস (টিম ম্যানেজার: ডাঃ মনিরুজ্জামান), রানার্সআপ- সততা স্পোর্টিং ক্লাব (টিম ম্যানেজার: মাকসুদুর রহমান)।
২০১৮ সাল ৩য় আসর: চ্যাম্পিয়ন- লায়ন্স ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: আক্তারুজ্জামান ঢালী), রানার্সআপ- সঠিক তথ্য খুজে পাওয়া যায়নি।
২০১৯ সাল ৪র্থ আসর: চ্যাম্পিয়ন- গুরু ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: সাইজুল ইসলাম), রানার্সআপ- শেখবাড়ী সমাজ কল্যাণ পাঠাগার (টিম ম্যানেজার: শেখবাড়ী সংগঠন)।
২০২০ সাল ৫ম আসর: চ্যাম্পিয়ন- মুক্তার কিং ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: মুক্তারুল ইসলাম), রানার্সআপ- শেখবাড়ী সমাজ কল্যাণ পাঠাগার (টিম ম্যানেজার: শেখবাড়ী সংগঠন)।
২০২১ সাল ৬ষ্ঠ আসর: চ্যাম্পিয়ন- মুক্তার কিং ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: মুক্তারুল ইসলাম), রানার্সআপ- মারিয়া ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: ডাঃ মনিরুজ্জামান)।
২০২২ সাল ৭ম আসর: চ্যাম্পিয়ন- রাফিন ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: রবিউল ইসলাম), রানার্সআপ- লাভলী কম্পিউটার ক্রিকেট একাদশ (টিম ম্যানেজার: শাহারুল ইসলাম)।
২০২৩: বিশেষ কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।
২০২৪ সাল ৮ম আসর: চ্যাম্পিয়ন- গোবরা পূর্বচক যুব সংঘ (টিম ম্যানেজার: মুক্তারুল ইসলাম), রানার্সআপ- রোজা সুপার কিংস (টিম ম্যানেজার: আরাফাত হোসেন)।
কয়রার ক্রীড়া ঐতিহ্যের প্রতীক: শেখবাড়ি প্রিমিয়ার লিগের প্রতিটি আসর শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং এটি কয়রার তরুণ প্রজন্মের ঐক্য, বন্ধুত্ব ও খেলাধুলার প্রতি ভালোবাসার প্রতীক। এখান থেকে উঠে আসা অনেক প্রতিভাবান খেলোয়াড় উপজেলা ও জেলা পর্যায়ে নিজেদের সাফল্যের ছাপ রেখেছেন।
নবম আসরকে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশা: ২০২৫ সালের নবম আসরকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার ব্যবস্থা এবং খেলার মান আগের সব আসরের তুলনায় আরও আকর্ষণীয় হবে।
এমন আবেগঘন পরিবেশে বলা যায়—“এসপিএল প্রেমীরা এখন শুধু দিন গুনছেন, কবে শুরু হবে সেই কাঙ্কিত শেখবাড়ি প্রিমিয়ার লিগ