ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় মোকামতলা মহিলা কলেজ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসানাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওয়াহাব, সহ সভাপতি রুহুলআমিন ফটু,মোকামতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আলম তালুকদার মামুন, সাধারণ সম্পাদক রোকনউদ্দৌলা রুবেল, সময় টিভির বগুড়া প্রতিনিধি আব্দুল আওয়াল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সম্পাদক মাহফুজ মন্ডল,জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া শাখার সভাপতি আবু মুছা।

এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়, সাংবাদিক রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাইদুর রহমান সাজু,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার, সাংবাদিক আব্দুর রহমান নাহিদ, গোলজার রহমান, আসাদুল ইসলাম, আব্দুর রহিম, মিজানুর রহমান, সৈকতসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, ব্যাবসায়ী, শিক্ষক ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

লেখক