ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উদযাপন  উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, কুইজ, উপস্থিত বক্তব্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুনসহ বিদ্যালয়ের  শিক্ষকবৃন্দ।

লেখক