ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জের দেউলীতে ধানের শীষের কর্মী সভায় জনতার ঢল’

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বিএনপির ধানের শীষের পক্ষে একের পর এক গণজোয়ার ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। মঙ্গলবার রাতে দেউলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির কর্মীসভা যেন পরিণত হয় এক উৎসবমুখর সমাবেশে।

দীর্ঘ ১৭ বছর হাসিনার জুলুমের শিকার নেতা-কর্মীর পাঁশে থাকা প্রিয় নেতা ও বগুড়া-২(শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম মঞ্চে উঠতেই মাঠজুড়ে ধ্বনিত হয় ধানের শীষের স্লোগান। হিন্দু-মুসলমানের সম্প্রীতির দেউলীতে নারী-পুরুষ, তরুণ-যুবা, বৃদ্ধ-সবাই যেন অপেক্ষায় ছিলো তাকে একবার দেখার ও তার কথা শুনবার জন্য।
সভায় সভাপতিত্ব করেন দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওছমান গণী। প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, আপনাদের উপস্হিতি প্রমাণ করছে- জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ, জনগণ প্রস্তুত ধানের শীষে ভোট দেয়ার জন্য। আপামর জনসাধারণের ভালবাসার মার্কা, ধানের শীষ মার্কা।
তিনি আরো বলেন, মোকামতলা-দেউলী অঞ্চলসহ উপজেলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ। দেউলীর আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হয়েছে ধানের শীষের জয়ধ্বনি।

লেখক