ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

তাপমাত্রা বৃদ্ধির ফলে, প্রতি মিনিটে প্রাণ হাড়াচ্ছেন ১ জন মানুষ

অনলাইন ডেস্ক নিউজ :

পৃথিবী প্রতিনিয়তই উত্তপ্ত হচ্ছে । তবে এতে যে কেবল গ্রহটিই উত্তপ্ত হচ্ছে তা নয়।

স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জরিপ ল্যানসেট কাউন্টডাউন-২০২৫ প্রতিবেদন অনুসারে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১ মিনিটে একজন মানুষ তাপের কারণে মারা যাচ্ছেন বলেও জানায় প্রতিবেদনটি।

দ্য ল্যানসেটে প্রকাশিত এই প্রতিবেদনটি অনুসারে,  ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এখন প্রতিবছর প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ মারা যাচ্ছে ।যা প্রায় প্রতি মিনিটে একজনের মৃত্যুর সমান।

গবেষণায় বলছে,  এই সংখ্যাটি ৯০-এর দশকের তুলনায় প্রায় ৬৩ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে। ৭১টি প্রতিষ্ঠান জুড়ে ১২৮ জন গবেষকের অংশগ্রহণে তৈরি বার্ষিক মূল্যায়নের এই নবম সংস্করণটি একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এবং খুব দেরি হওয়ার আগেই স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ুর জন্য পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনটির মতে,  প্রতিবছর আনুমানিক ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপের কারণে মারা যায়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সংখ্যাটি ক্রমাগত বাড়ছে।

গবেষকরা দেখেছেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মানুষ যে তাপপ্রবাহের দিনগুলো অনুভব করেছে, তার ৮৪ শতাংশই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া ঘটত না। শিশু ও বয়স্করাই এ ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এক বছরের কম বয়সী শিশুরা এখন ১৯৯০-এর দশকের তুলনায় প্রায় ৪ গুণ বেশি তাপপ্রবাহের দিনের সম্মুখীন হয়, অন্যদিকে ৬৫ বছরের বেশি বয়সী অর্থাৎ প্রাপ্তবয়স্করা ৩ গুণ বেশি তাপপ্রবাহের সম্মুখীন হন।

সূত্র : বিজনেস স্টান্ডার্ড

লেখক