ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

শিবগঞ্জের মোকামতলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ফটু, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি এম এ ইসলাম আরিফ, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, মোকামতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক উজ্জ্বল, মোকামতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব প্রামানিক, সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন মিজুসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক