ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুণঃর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সাধারণ সম্পাদক ও আমার দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক জেলা বিএনপি’র তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও পার্বতীপুর দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

সমাবেশ থেকে সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুণঃর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথার সাথে কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহবান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম তারেক, সালাহ উদ্দিন আহেমদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লেখক