ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাজবাড়ী-২ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এ নির্বাচনের জন্য প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।”

তিনি জানান, যেসব আসনের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি, সেসব আসনে বিএনপি আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী ঘোষণা করবে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন তালিকা অনুমোদন করা হয়।

লেখক