ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

জুলাইকে বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ভোট দিন –পার্বতীপুরে ডাঃ আহাদ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে হবে । ইতিপূর্বে বহু দল ক্ষমতায় এসেছিলো তারা কেউ জনগণের কথা রাখেনি, কাজও করেনি তারা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলো। সময় এসেছে এখনই জুলাইকে বাস্তবায়ন করার। কথাগুলো বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ডাঃ আব্দুল আহাদ। আজ (০৫ নভেম্বর) বুধবার বিকেল ৫ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস-টার্মিনালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর শাখার আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুর উপজেলা শাখার সমন্বয়ক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয সংগঠক  আল মেহেরাফ শাহারিয়ার মিথুন, দিনাজপুর জেলা প্রধান সমণ্বয়কারী ফয়সাল করিম সোয়েব, যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে প্রায় ৩ হাজার নারী-পুরুষ খন্ড-খন্ড মিছিল নিয়ে আসে সভাস্থলে। জনসভা শেষে বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি আরও বলেন, এই এলাকা জুলাই যোদ্ধাদের। তাই সবাইকে এনসিপির ছায়াতলে আসার আহবান জানান তিনি।

লেখক