ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাইয়ে বাড়ছে পেঁয়াজের দাম

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ :

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকার ঘর পেরিয়েছে। গত ৩ দিনে প্রতি কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭০ থেকে ৭৫ টাকা।

বান্দাইখাড়া হাটের খুচরা বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “পাইকারি পর্যায়ে দাম ২০-২৫ টাকা বেড়েছে, তাই বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আড়ৎদারেরা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে কৃষকেরা নতুন মৌসুমের বীজ রোপণ করায় সরবরাহও কমে গেছে।

ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষ ও মজুদ কম থাকায় মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দিলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

লেখক