ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বগুড়ার শিবগঞ্জে জমজ ভাই মীর মুগ্ধের স্মৃতিতে মীর স্নিগ্ধকে তরুণ–যুবকদের বর্ণাঢ্য বরণ

মো. তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিএনপি নেতা এবং জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে স্বাগত জানানো হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ছাত্র–জনতা সমাবেশের আয়োজন করা হয়।

শুরুতে সমাবেশে পৌঁছালে শত শত মোটরসাইকেলের বহর এবং মিছিল সহকারে হাজারো তরুণ-যুবক তাকে বরণ করে নেয়। ঐতিহাসিক মহাস্থানগড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো এলাকায় উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদানের পর প্রথম রাজনৈতিক বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, শিবগঞ্জের পবিত্র ভূমি মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দিতে পেরে তিনি গর্বিত। তিনি দাবি করেন, তার ভাই মীর মুগ্ধসহ অনেক যুবক রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব দেখে বড় হয়েছি। সেই আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগদান করেছি।”

তিনি আরও দাবি করেন, তার ভাইয়ের মৃত্যুর পরও কোনো স্বার্থে আপোষ করেননি। দেশব্যাপী তরুণদের একত্রিত করে পরিবর্তনের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি তরুণরা। শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ায় তা আবারও প্রমাণ হলো।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত তরুণদের পানি দিতে গিয়ে পুলিশের গুলিতে মীর মুগ্ধ নিহত হন। মৃত্যুর আগে তার মুখে উচ্চারিত “পানি লাগবে, পানি” বাক্য দেশজুড়ে আলোড়ন তোলে।

লেখক