মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকশিমলা গ্রামে নির্বাচনী মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম, বিএনপি নেতা মো. মামুনুর রশিদ, বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাইহান আলী এবং সাধারণ সম্পাদক মো. মকুল হোসেন, কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ আকন্দ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. এলাহী বক্স প্রমুখ।