ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

শিবগঞ্জে নাগরিক ঐক্যের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

তৌহিদ হাসান শিবগঞ্জ, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে নাগরিক ঐক্যের সভাপতি ও জননেতা মাহমুদুর রহমান মান্নার গণসংযোগকে ঘিরে নেমে আসে মানুষের ঢল। ভালোবাসা, উচ্ছ্বাস ও প্রত্যাশায় মুখরিত হয়ে ওঠে কিচক বন্দর এলাকা।

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পথসভাটি রূপ নেয় এক উৎসবমুখর জনসমুদ্রে।
বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি মো. খোকা মেম্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না।
বিশেষ অতিথি ছিলেন—সাকিব আনোয়ার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য।
প্রভাষক সাইদুর রহমান (সাগর), জেলা সমন্বয়ক, নাগরিক ঐক্য বগুড়া, এবং মামুনুর রশিদ, জেলা সমন্বয়ক (টু), নাগরিক ঐক্য বগুড়া।এছাড়া উপস্থিত ছিলেন—মশিউর রহমান পিয়েল, উপদেষ্টা, নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা, শহিদুল ইসলাম, আহ্বায়ক, এনামুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক, সৈকত আমিন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক, সিয়াম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, নাগরিক ছাত্র ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা, তৌফিক সরকার, সাধারণ সম্পাদক, মোফাজ্জল হোসেন সুমুন, যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ছাত্র ঐক্যের সক্রিয় নেতৃবৃন্দ—অমিত হাসান, সভাপতি, নাগরিক যুব ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা, আব্দুল বারী, সাধারণ সম্পাদক, কিচক ইউনিয়ন নাগরিক ঐক্য, লিমন হাসান, যুব ঐক্য নেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাফিজার রহমান, পাপুল মিয়া, বাদল মিয়া প্রমুখ।
গণসংযোগ চলাকালে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দেউলী ইউনিয়নের জামায়াত নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেনের নেতৃত্বে শতাধিক কর্মী নাগরিক ঐক্যে যোগদান করেন। তাদের যোগদানে সভাস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
জননেতা মাহমুদুর রহমান মান্না বলেন,
“বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য। নাগরিক ঐক্য জনগণের পাশে থেকে সেই সংগ্রাম চালিয়ে যাবে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ, স্লোগান আর হাততালিতে মুখরিত হয়ে ওঠে কিচক বন্দর।
মানুষের ভালোবাসা ও আস্থা প্রমাণ করে—নাগরিক ঐক্যের প্রতি জনগণের বিশ্বাস প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে।

লেখক