ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

উপাচার্যের কার্যালয় ঘেরাও – উপাচার্যকে আল্টিমেটাম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে হয়ে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

জানা গেছে, দীর্ঘদিন যাবত পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে অভিযুক্ত এ শিক্ষককে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন এসকল শিক্ষার্থীরা। পরে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। তারা বলেন, ‘১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের সামনে এসে অভিযোগ শুনতে হবে এবং প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে হবে।’

এদিন সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

লেখক