শাজাহানপুর বগুড়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ সবাই নির্বাচনের হাওয়া অনুভব করছেন। আর ঠিক এই সময়েই খোট্টাপাড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এনামুল হক শাহীন।
রবিবার ১৬ নভেম্বর বিকেলে দুবলাগাড়ি হাট থেকে খলিশাকান্দি গ্রাম পুরো পথজুড়ে ছিল মানুষের ভিড়, শুভেচ্ছা আর সমর্থনের ঢেউ। নেতাকর্মীদের কণ্ঠে ধানের শীষের জয়ধ্বনি, আর স্থানীয় মানুষের উচ্ছ্বাসে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে জননেতা শাহীন বলেন, গণতন্ত্রের পুনর্জাগরণ ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় শুধু প্রয়োজনই নয়, এটি সময়ের দাবি।
অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান বিদ্যুৎ, আব্দুল হাকিম মন্ডল, হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, মতিউর রহমান মতি, আবুল বাশার, রফিকুল ইসলাম রফিক, আতাহার আলী কাইয়ুম, মশিউর রহমান রকি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাথে ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল ও মহিলাদলের অসংখ্য নেতাকর্মী।
প্রতিটি বাড়ি, দোকান ও পথচারিকে ধানের শীষের লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। মানুষের সাথে কুশল বিনিময়, সমর্থন আহ্বান আর পরিবর্তনের অঙ্গীকার সব মিলিয়ে পুরো খোট্টাপাড়া ইউনিয়ন রোববার বিকেলে পরিণত হয়েছিল এক নির্বাচনী উৎসবে।