ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁয় স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়

মো. ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে মেসার্স উদিত ট্রেডার্স এর মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হয়।

সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে দেখা যায়, মেসার্স উদিত ট্রেডার্স টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিনগুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান ডিলার শ্রী উদিত সাহা।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল, ১কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আফজাল হোসেন ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন জানান, আমাদের এলাকার মানুষ জন খুব অসহায় কৃষক-জেলে সম্প্রদায় বেশি। ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়। এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি। আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমরা যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য-সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি।

লেখক