ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নবীনগরে খসড়া মনোনয়নের রিভিউ চাইলেন ৭ মনোনয়ন প্রত্যাশী

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খসড়া মনোনয়নে বিএনপির উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তন ও রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত ছিলেন ৭ মনোনয়ন প্রত্যাশী।

জনসমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা বলেন, আপনারা জানেন নবীনগরের মানুষ কী চায়? নবীনগরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আপনারা চিনেন; তিনি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নবীনগরে পা রাখেননি। আমরা সাতজন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনোনয়ন পরিবর্তনের জন্য রিভিউ চেয়েছি।

আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা কাজ করবো। বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে সতর্ক করে বক্তারা বলেন, আপনি আক্রমণমূলক বক্তব্য পরিহার করুন।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী।

লেখক