ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা কারাগারে গাঁজাসহ এক দর্শনার্থী আটক, তিন মাসের কারাদণ্ড

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃত দর্শনার্থী মজু মিয়া তিতাস থানার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার কুমিল্লা কারাগারে প্রবেশকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী নং-২১৭৬৯ মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী নং-২৩৫০৭ আলভি ও কারারক্ষী নং-২৩০২৮ রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন।

তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি মাদকটি নিজে সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন (নং-৭১৪৬/২৫) ও স্মৃতি আক্তার (নং-৭১৪৭/২৫)-এর সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানান।

পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ০৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

লেখক