ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর চক্রের সদস্য সুজাত ও আতোয়ারকে চোরাই একটি ষাঁড় গরুসহ আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো ন–২১–৬৫৩৪ নম্বরের একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, “গরু চোর চক্র এসব গরু দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।”

লেখক