ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

নিহত বায়োজিদ নলডাঙ্গা উপজেলার বীরকুটশা দূর্লভপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই থানার ওসি মুনসুর রহমান দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক