ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

গাজীপুরের নতুন ডিসি নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন

শোয়েব হোসেন–ঃ

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন। সরকারি দায়িত্বপালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য সুপরিচিত এই কর্মকর্তা নতুন দায়িত্ব পাওয়ায় এলাকায় আনন্দের সঞ্চার হয়েছে।

মোহাম্মদ আলম হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষাব্রত ও সরকারি সেবার সঙ্গে যুক্ত। তাঁর বাবা মরহুম আঃ হেকিম ডাক বিভাগে পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। দাদা মরহুম করিম বক্স ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে ভূমিকা রেখেছিলেন, তা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের (ক্যাডার নং ১৬১২৬) কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তাঁর কর্মজীবনে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন।

বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্র হিসেবেও তিনি পরিচিত। তাঁর গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগে উলুহাটি গ্রামসহ নান্দাইলবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

লেখক