ব্রেকিং নিউজ বিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪

শাজাহানপুরে জামায়াতের কর্মী সম্মেলনে মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা

সুজন শাজাহানপুর (বগুড়া):

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এলে মানবিক, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা করা হয়েছে।

উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত দেশের সর্বত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ শাসন নিশ্চিত করতে কাজ করবে। স্বাধীনতার পর তিনটি দল দেশের শাসন করেছে, কিন্তু দুর্নীতি, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে। যেসব দলের হাতে নিজেদের কর্মীরাই নিরাপদ নয়, তাদের হাতে দেশের নিরাপত্তা সম্ভব নয়। জনগণের আন্দোলন ও গণঅভ্যুত্থানই দেশের জন্য সঠিক পথ নির্দেশ করে।

কর্মী সম্মেলনের প্রধান আলোচক ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেন, নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার কাজ করবেন।

সম্মেলনে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এছাড়া গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

লেখক