ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর)সন্ধ্যা ছয়টায় মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী মাহফুজুর রহমান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন বিএনপির নেতা মোশাররফ হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক হাফেজ আব্দুল মতিন, সদস্য সচিব আব্দুল মাজিদসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম জিয়ার অসুস্থতার প্রসঙ্গ উল্লেখ করে সভাপতিত্বকারী হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথি মোশাররফ হোসেন মাস্টার বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে মসজিদে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

লেখক