রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় কলকলিয়া রসনমার্কেট বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে ৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত,মিলাদ মাহফিল তারপর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তিুসমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, কললিয়া খালপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হুচাইন আহম্মেদ।
দোয়া পরবর্তী মৃগী ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজাহান মন্ডলের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
কালুখালী উপজেলা কৃষক দল নেতা আবু সাইদ হান্নান বলেন,বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। তার সম্পূর্ণ সুস্থতা কামনায় সবাইকে দোয়া করতে অনুরোধ করছি। আরও বলেন, জাতির ‘ক্রান্তিলগ্নে’ খালেদা জিয়ার সুস্থতা জাতীয় প্রয়োজন। তার ভাষায়, ‘বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের জন্য কাজ করেছেন। গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এমন একজন দেশপ্রেমিক নেত্রীর সুস্থ হয়ে ওঠা দেশের জন্য অত্যন্ত জরুরি।’তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সারাদেশের মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা প্রমাণ করে, এখনো তাকে ঘিরে মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধা আছে। ‘আমরা বিশ্বাস করি, সবার দোয়ায় তিনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এসময় আরও উপস্থিত ছিলেন, সাজাহান মিয়া, জসীম মোল্লা, আকমল মল্লিক, আনিচুর রহমান কাঞ্চন জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী এসময় বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।