ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্হাপন অসুস্থ বিএনপি নেতাকে দেখতে জামায়াতের নেতা গোলাম রব্বানী

শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

রাজনৈতিক ভিন্নতার ঊর্ধ্বে উঠে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া -৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী।
অসুস্থ বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি সশরীরে যান তার বাড়িতে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে বিএনপি নেতা বিদ্যুৎ এর নিজ বাসভবনে উপস্থিত হয়ে তার চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন গোলাম রব্বানী। এ সময় তিনি রোগীর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা দেওয়ান আব্দুল মোমিন ও ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম।

সাক্ষাৎ শেষে গোলাম রব্বানী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং অসুস্থ আজিজুর রহমান বিদ্যুৎ-এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

লেখক