ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ, ভোগান্তিতে যানবাহন ও যাত্রী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

দেশের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ড্রেজিং কার্যক্রম চলমান থাকার কারণেই শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ ৭ নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্দেশ্যেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ফলে এ নৌ-রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে নৌরুটে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চালু রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সবমিলিয়ে মোট ১২টি ফেরি চলাচল করছে বলেও জানান তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পল্টুন ইনচার্জ হুমায়ন কবির বলেন, “শনিবার সকাল ৯ টা থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং কার্যক্রম চলছে। এ কারণে ঘাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন ঘাটটি আবার চালু হবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, “ড্রেজিংয়ের কারণে সকাল ৯ টা থেকে ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলেই ফেরিঘাটটি পুনরায় সচল করা হবে।”

লেখক