ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শিবগঞ্জে কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে মহান বিজয় দিবস পালিত

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মহান বিজয় দিবস- ১৬ই ডিসেম্বর পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭ টায় ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা তুলে ধরেন।

কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের ফসল। এই দিনে আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং উন্নত বাংলাদেশ গঠনে শ্রমিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করব।”
এই আয়োজন কিচক বাজারের শ্রমিকদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কিচক বন্দর শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি সুজাউল ইসলাম, সাবেক সভাপতি নাজু খাঁ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম রাজুসহ সাধারণ সম্পাদক ফারুক মহলদার, অর্থ সম্পাদক সাজু মিয়া, সহ অর্থ সম্পাদক আতিকুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক মুন্টু মিয়া, দপ্তর সম্পাদক মানিক প্রামাণিক, ক্রীড়া সম্পাদক খেজাউল ইসলাম, ধর্মীয় সম্পাদক মোকারম হোসেন, অডিট চেয়ারম্যান সিরাজুল আকন্দ, কার্যকারী সদস্য মিজু ইসলাম, মামুদুল হাসান, মহাসিন আলী, খোকা মিয়া আজাদ, শাহ জামান।

লেখক